যোগ বিয়োগ গুণ
ভাগ
আপাতত এই পর্যন্ত
থাক। শোচনীয় তোমার অঙ্ক জ্ঞান
যদিও তোমাতেই
শিখি ধারাপাত, করি পাললিক ধ্যান
কৃষ্ণপক্ষ রাতে
ঠোঁটে ঝুলিয়ে রেখে পঞ্চমীর চাঁদ
বিভাজনের ঢঙে
তুমি কর গুনিতক; সমুদয় প্রপাত
তোমার মুক্তবর্ণ
স্তনে উঠে কবিতার ঝড়, অঙ্কে নয়
কলায় তুমি নিলাজ
স্বয়ম্বর
তোমার চোখের মদে
মাতাল হলে ভোর
পুরো কমলালেবু
ভিজে উঠে, স্নাত হয় নিদান দুপুর
বিয়োগ গুণ ভাগ,
আপাতত থাক
এসো ফোটাই যোগফুল,
প্রেম আমাদের অবিভাজ্য হোক
২১.১২.২০১৮
No comments:
Post a Comment