Wednesday, July 24, 2019

হাওয়াঘরে মৃতের গন্ধ


হাওয়াঘরে মৃতের গন্ধ, ছাদে ছড়ানো শেমিজে কাকের ছাপ
কাক তো মানুষ নয়, তবু শেমিজে ঠোঁটের ছাপ
সুতরাং ব্রা টা সরিয়ে রাখ সেমিজের নিচ থেকে, আলগোছে

হাওয়াঘরে ধর্মের হুহু বাতাস, হাওয়াঘরে মানুষের লাশ
না না, মানুষের নয় নারীর, না না নারীর নয় যোনির

হাওয়াঘরে কল নড়ে, কব্জা নড়ে, নড়তে নড়তে
খুলে পড়ে যায় দরজা, ঈশ্বরকে ঠেকানোর আর পথ থাকে না
ঈশ্বরও নড়ে, হাওয়াঘরে

হাওয়াঘরে কচি মাথারা দোলে, বাঁশের কঞ্চি দোলে
লোহার রড দোলে, থেতলে দেয়া মাথাও দোলে

মাসুদের নতুন সব্জিমাচায় কচি শশাও ঝোলে, হাওয়াঘরে

২৩.০৭.২০১৯

No comments:

Post a Comment