Thursday, July 4, 2019

কথোপকথন


বাতির সাথে নিভিয়ে দিচ্ছি রাতও
শেষদানের পরের দানে অগোছালো
পড়ে থাকে বয়স্ক তাস, পরাজিত বেশবাস

এই বরং ভাল, আঙুলে বানানো ঘরে
বন্ধ হউক কপাট। আর কত এই নিঃশব্দ লংমার্চ
নিস্তব্ধ কথোপকথন থামুক। শব্দের অজাচারে
অক্ষর অক্ষরে ঘামুক

এই যে রাত তারও ভীষণ ভর
আমরা দুজন নির্জনতায় জাগি পরস্পর

০১.০৭.২০১৯

No comments:

Post a Comment