Sunday, October 11, 2020

মাছরাঙ্গা

অনেকদিন পর প্রেমিকার দুঃখের মত দুঃখ পেয়ে
সারারাত ঘুম হল না
অনেকদিন পর প্রেমিকার মুখের মত মুখ মনে পড়ে
সারারাত ঘুম হল না
অনেকদিন পর
পাট ভেজানো জলের গন্ধের মত গন্ধ গায়ে মেখে
সারারাত শিশিরে ভিজেছি
 
আমাকে খুঁড়ে দেখবে বলে একটা মাছরাঙ্গা
ধার দিচ্ছিল তার ঠোঁটে, কী আশ্চর্য
আমি তার রঙিন ঠোঁটের প্রেমে পড়ে গেছি
 
রক্তাক্ত হব বলে আমি বাড়িয়ে রেখেছি আমার ঠোঁট

1 comment:

  1. "রক্তাক্ত হব বলে আমি বাড়িয়ে রেখেছি আমার ঠোঁট "!!! অসাধারণ!!!

    ReplyDelete