Saturday, February 6, 2021

দুর্নাম

সবার থেকে একটু একটু নাও, বৃক্ষের থেকে নাও
পাহাড় থেকে নাও, আর নদীর থেকেও নাও
 
পাখির থেকে নাও, ফুলের থেকে নাও
আর ফলের থেকেও নাও
 
রোদের থেকে নাও, বৃষ্টির থেকে নাও,
ভোরের থেকে নাও, আর গোধূলির থেকেও নাও
 
কৈশোর থেকে নাও, যৌবন থেকে নাও
পুরু্ষের থেকে নাও, আর নারীর থেকেও নাও
 
এইভাবে একটু একটু নাও, নিজেকে সাজাও
দ্যাখ, মানুষের দুর্নাম কিছুটা ঘুচানো যায় কিনা
 

 

No comments:

Post a Comment