Saturday, September 23, 2017

কবিতার জন্য



প্রতিবার খুন হওয়ার পর
আমি কবিতার কাছেই ফিরে আসি

আমাকে আগলে রাখা এই নিপুন করাত
আমাকে আশ্রয় দেয়ার নাম করে প্রায়ই
ফালাফালা করে কেটে দেয় আমার স্ত্রীর বুক
মাংসলোভী আমি আমের ফালির মত সেটা যত্ন করে খাই

সব বাতি নিভে গেলে অন্ধকারের বাতি জ্বেলে
আমি কবিতার স্তনে মুখ রাখি, দখিন ঘরের হাট দরজায়
বকুলের পাশে যে নাম লেখা ছিল, সেটাও ছিল একটা প্রপঞ্চ
মানবিক প্রপঞ্চে অস্থির হয়ে আমি
কবিতার উপর উপগত হই

যে পাথরের কোণ মসৃণ করার জন্য
আমি আনমনে ঘষে যাচ্ছিলাম প্রাইমারি স্কুলের অমসৃণ দেয়ালে
সে পাথর আমি আজও ঘষে চলেছি
পেছনে হারিয়ে গেছে  ৩ নম্বর লাল বল, হাফপ্যান্টে জড়ানো মাটি
হারিয়ে গেছে স্বজন, পাতকুয়ার জলে লুকিয়ে থাকা প্রেম

তোমার গলায় জড়াবো বলে, আমি আজন্ম পুড়তে থাকা হেম

২৪.০৯.২০১৭

Thursday, September 21, 2017

মানবিকতা



শান্তিনগর বাজার থেকে কিনব বলে
মানবিকতার একটা ফর্দ বানাচ্ছিলাম কদিন ধরে
১। মানবিকতা-মেইড ইন ইউ এস এ ২। মানবিকতা-মেইড ইন রাশিয়া
৩। মানবিকতা-মেইড ইন ইউরোপ ৪। মানবিকতা-মেইড ইন চায়না
৫। মানবিকতা-মেইড ইন ইন্ডিয়া
৬। মানবিকতা-মেইড ইন তৃতীয় বিশ্ব এন্ড মেইড ফর তৃতীয় বিশ্ব
৭। মানবিকতা-মেইড বাই ইসলাম, ৮। মানবিকতা- মেইড বাই খৃষ্টান
৯। মানবিকতা-মেইড বাই হিন্দু ১০। মানবিকতা- মেইড বাই বৌদ্ধ
১১। মানবিকতা-মেইড বাই রাষ্ট্রধারণা ১২। মানবিকতা- মেইড বাই ধনী
১৩। মানবিকতা- মেইড ফর গরিব
ফর্দ বড় হয়ে যাচ্ছে বলে স্ত্রী বললেন, আপাতত এই থাক
এক দিনে অত মালামাল আনতে গেলে ‘টুক্রিওয়ালার’ উপর
অমানবিকতা দেখানো হয়ে যাবে

অতঃপর বাজারের দিকে রওয়ানা হয়েও আমার মধ্যে একটা
খচখচানি থেকেই গেল। আর দুটো মানবিকতা অন্তত চেখে
না দেখলে আমার মানবিকতার স্বাদ কিছুতেই পুরা হবে না
যোজন ১। মানবিকতা ফর পুরুষ
যোজন ২। মানবিকতা ফর নারী

o                          o
      
মানুষজন্মে যারা মানবিকতা নিয়ে খুব সোচ্চার
আর আমার সাথে দ্বিমত করেন পাশবিকতার
আমি খুব শীঘ্র তাদের টিকিট কেটে দেখতে যাব
চিড়িয়াখানায়, ঠিক যাবো

১৭.০৯.২০১৭

Friday, September 15, 2017

তুমি



কাল রাতে তোমাকে ছোঁয়ার পরে
চাঁদ উঠেছিল মাঝরাতে, বেচারা চাঁদ
নো ম্যানস ল্যান্ড এ দাঁড়িয়ে থাকার অপরাধে
কেউই তাকে ছুঁতে পারছিল না
                         
ছুঁয়ে দেয়ার পরেই কেবল তুমি সত্য

০৮.০৯.২০১৭

Wednesday, August 23, 2017

বাস স্টপে অপেক্ষমান অপরিচিতার পাশে

কুশলী জিহ্বায় বেলুন ছুঁড়ে দিয়েছিলাম আকাশে
অতঃপর গন্তব্য হিশেবে তোমার ঠোঁট
অপরিচিতা, তুমি বৃষ্টির ফোঁটা ভেবে আলতো সরে গেলে
আমার কাছে দৃশ্যমান হলো দুটো বেতফল
আর সেইসব অলঙ্ঘনীয় বাঁক

আমার দীঘল বাকের কথা মনে পড়ে যায়
অবারিত জমিন চিরে একটা নদী
পাড়ে দাঁড়িয়ে আমার কেবল ডুবে যেতে সাধ হয়

২৩.০৮.২০১৭

Saturday, August 5, 2017

ফ্রয়েড এর সঙ্গে এককাপ কফির প্রস্তাব



মানুষের পৈশাচিকতা বাড়ছে নাকি কমছে সে চিন্তা থাক। আমি নিতান্তই নাবালক ভদ্রলোক
আজকাল পত্রিকা পড়া প্রায় ছেড়েই দিয়েছি, তবু পুরুষের পৈশাচিকতা থেকে চোখ সরাতে পারি না খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি। বগুড়ায় ছাত্রী ধর্ষণ, মা ও মেয়ের মাথা মুন্ডন। ট্রাকে কিশোরী ধর্ষণ, জগন্নাথপুরে ধর্ষিত কিশোরীর আত্মহত্যা, কারখানার ভিতরে গার্মেন্ট কর্মী ধর্ষণ, তিন বছরের শিশুকে ধর্ষণের পর খুন। ধর্মাবতার ঠিকঠাক রায়ের জন্য আপনিও নিশ্চয় সব খুঁটিয়ে খুঁটিয়ে জেনে বুঝে নেবেন। আর শ্রদ্ধাভাজন সাংবাদিকগণ, আপনাদের বিচক্ষনতা আমাদের সচেতন করছে। মা মেয়ের মাথা মুন্ডিত মুখ দেখে ধর্ষকের আসল অপরাধ মর্মে বর্মে অনুভব করছি

নামকরণ হিসেবে মানবজাতি শব্দটি ভুল, ইহা মূলতঃ পুং ও স্ত্রী জাতি

ভাববেন না আমি কেবল পুং লিঙ্গের দোষারোপের জন্য একাট্টা, বরং তিন স্ত্রী এক পুং কে জোর করে গাড়িতে উঠিয়ে নিয়ে উত্তেজক ইঞ্জেকশন দিয়ে দিন তিনেক ধরে ধর্ষন করে ফের একই জায়গায় অর্ধমৃত ফেলে যাওয়ার আরব্য ঘটনাটিও আমার বিলকুল জানা

সুতরাং, ইত্যাকার ঘটনাবলির মানবিকতায় নিজের মধ্যে ক্লীবত্ব জন্ম নিলে সজীবতা ফিরিয়ে আনার লক্ষ্যে আমি মহামান্য ফ্রয়েড এর সঙ্গে এক কাপ কফির প্রস্তাব দেই। তিনি ব্যস্ততার অজুহাতে তা প্রত্যাখ্যান করেন। অতঃপর বিবিসি’র হার্ড টক এ তাকে দেখা গেল মুন্ডিত মস্তকে ইশ্বরের সঙ্গে তর্কে লিপ্ত। ইশ্বরের মুচকি হাসির উত্তরে ঠোঁটের কোনে এমেরিকানোর ফেনায় তাঁর হতবিহ্বল অবস্থা দেখে আমার নিজেরই হাসি পেল...হা হা

০৫.০৮.২০১৭