Saturday, December 21, 2019

দীর্ঘশ্বাস


বলি তারে- বাঁচ, মৃত্যুতে নাচ
ক্লান্ত শহরে, অপরিচিত বন্দরে, জলা জংলায়
ঢুকে পড়ুক জল, অনতিক্রম্য সংলাপের আবছায়ায়
জায়নামাজের পাশে সলাজ বেঁচে থাকুক
হিজলগন্ধী কবিতা

আমাদের সর্বস্ব চুরি যাওয়া রাতে
পাশের কালভার্ট পার হয়ে হেঁটে গেছিল এক দীর্ঘশ্বাস।
তার শান্ত বিলাপে লেখা যে কবিতা, তাকে বলে দাও
পরাজিত হতেই আমি এসেছিলাম


০৩.১২.২০১৯

No comments:

Post a Comment