Saturday, December 21, 2019

গন্তব্য



সোহেইল মুশফিকের দিকে যেতে যেতে আমি অজান্তেই
জগন্নাথদেব মন্ডলের দিকে হাঁটতে থাকি

মাটি শঙ্খ ঘোষেরও মাটি, এখন আর প্রমাণ চাইনা কোনো

আমার দামি পোষাকের নিচে, পাঁজরের কাছে জমা যে পলি
তা তিতাস থেকে জমে জমে ঢোলভাঙা ভরাট হওয়ার

অনেক ঘুরপথ হলেও, তুমিই আমার অবধারিত গন্তব্য


১৩.১২.২০১৯

No comments:

Post a Comment