Saturday, December 21, 2019

কালো পোষাকের ফর্সা মেয়েটা


কালো পোষাকের একটা মেয়ে সিগারেট ধরাচ্ছে
বাদামি চুল, গোলাপি কেডস
কালো পোষাকের মেয়েটা ঠোঁটে সিগারেট ঝুলিয়ে
একটু ফাঁকায় গিয়ে দাঁড়ালো
তার কাঁধ পর্যন্ত থাকা অবাধ্য চুল
বার বার সামনে চলে আসছে
মাথা ঝাঁকুনি দিয়ে মেয়েটা চুল সরাচ্ছে

কালো পোষাকের মেয়েটা সিগারেট টানছে
কালো পোষাকের ফর্সা মেয়েটা
বাতাসে সিগারেটের ধোঁয়া ছড়াচ্ছে

রাস্তার কাঁধে দাঁড়িয়ে আছে মেয়েটা
আঙুলের মোহন নৃত্যে ছাই ফেলছে পাশের নর্দমায়

আমি জানালায় দাঁড়িয়ে মেয়েটার
                 
সিগারেট খাওয়া দেখছি
                            
ধোঁয়া ছড়ানো দেখছি
ছাই ফেলা দেখছি

কালো পোষাকের ফর্সা মেয়েটার


১৯.১২.২০১৯

No comments:

Post a Comment