Friday, November 6, 2009

নারী

আমার যদি রোলস রয়েস গাড়ি থাকত
নদীর ধারে আকাশ ছোঁয়া বাড়ি থাকত
বাড়ির মধ্যে নারী থাকত
নারীর মধ্যে বিশাল আকাশ
অনন্ত কাল আকাশ দেখা।
নারীর মধ্যে যুগল পাখি
পাখির চঞ্চুতে ভালবাসা।
নারী যদি হত রানীর মত
রাজা হতাম আমি।
আমার যদি নারী থাকত তোমার মত
নাই বা হল আকাশ ছোঁয়া বাড়ি
রোলস রয়েস গাড়ি।

রচনাকালঃ ১৯৯৮

No comments:

Post a Comment