কাল কুমার বিশ্বজিত আর আয়ূব বাচ্চু এসেছিল দুবাইতে
মাকে নিয়ে কুমার বিশ্বজিতের একটা নতুন গান ছিল ।
আগে শুনিনি গানটা। গানের কিছু কথা ছিল এরকম ;
মায়ের স্নেহ ভালবাসা ছাড়া কেউ নাকি ভাল থাকে না ।
গানটা শুনতে শুনতে আমার বা চোখের কোন দিয়ে একটা ঠান্ডা
প্রবাহ গড়িয়ে নীচে নেমে যাচ্ছিল।
মাঝে মাঝে খুব ঘুম পেলে আমার এমন হয়, চোখ দিয়ে নিজের
অজান্তেই পানি চলে আসে।এই পানিটা এমন মনে হচ্ছিল না,
বুকের মধ্যে বাষ্প জোয়ারে কেমন যেন হাশপাশ লাগছিল ;
না বুঝেই কি দিব্বি ভাল লাগার ভান করে কাটিয়ে দিচ্ছি একটা জীবন ।।
১৫ই নভেম্বর,২০০৯
No comments:
Post a Comment