Wednesday, November 25, 2009

তবু ভুল হয়ে যায়

জীবনের চেনা পথে, পথ-আলোর উজ্জলতায়
মাঝে মাঝে ভুল হয়ে যায়,
কড়া নাড়ি ভুল দরোজায়…

কড়া নাড়ি ভুল দরজায়
যখন বিবেকেরা খাবি খায়
পাওয়া না পাওয়ার অস্থিরতায় ।

অস্থিরতায় কাটে দিন, কাটে রাত্তির
হিসেব এলোমেলো ঘরমুখো যাত্রির
চেনা পথ, চেনা গলি
চেনা ফুল, চেনা অলি
তবু ভুল হয়ে যায়, কড়া নাড়ি ভুল দরজায়।

দরজা বন্ধ, জানালা বন্ধ
বাতাসে খুব চেনা গন্ধ
তবু মনের ভেতর অন্য রঙ
অন্য আলোয় ভিন্ন সুর গুনগুনায় বুকের ভেতর।

চেনা মানুষ অচেনা মন হাঁটে কেমন নিরন্তর
নিজের ঘরে অন্য ঘর একলা বাঁধে দেশান্তর।

২৫ ডিসেম্বর, ২০০৯

No comments:

Post a Comment