আমি আপনাদের খুব গরিব একটা দেশের গল্প বলব
লোকে বলে বটে দেশটি সুজলা সুফলা সশ্যে শ্যামলা, কিন্তু একে আপনারা
ভালবাসার আতিশয্যও বলতে পারেন।
যদিও সোনার বাংলা বলে এর মুর্খ সন্তানেরা প্রশস্তি গায়
আসলে দেশটির মাটি ছাড়া আর কিছুতেই আপনি সোনার গন্ধও খুঁজে পাবেন না।
সেদেশের মানুষগুলো খুবই গরিব।আপনারা যে পরিমান খাবার প্রতিদিন
না খেতে পেরে ফেলে দেন অথবা আপনার কুকুরের জন্য যে পরিমান খাবার বরাদ্দ
সেটুকু খাবার পেলেও সেদেশের প্রায় অর্ধেক মানুষ বর্তে যাবে।
আপনারা যাকে করুণা করে উন্ননশীল বলেন, আসলে সে উন্নয়ন কেবল
গুটিকতক মানুষের ব্যাংক হিসাবে।আপনারা শুনে আরও অবাক হবেন
ওই অর্থ রাখার মত বিশালাকায় আর সুরক্ষিত ব্যাংকও দেশটিতে নেই।
সেদেশের বুভুক্ষু মানুষগুলোর যতসামান্য পয়সায় তার কিছু সন্তান
শিক্ষিত হয় বটে, কিন্তু তাদের বাসস্থানের যোগ্য কি হতে পারে দেশটি?
আমি আপনাদের যে দেশটির গল্প বলছি দূর্ভাগ্যক্রমে সেটি আমারই দেশ।
সেদেশের মাটিতে আমার মা, আমার বোন শুয়ে আছে,
সেদেশে আমার বাবা, ভাই-বোন, আমার স্ত্রী-সন্তান, সেদেশের বাতাসে
আমার বেড়ে উঠার গন্ধ, সেদেশের জ্যোৎস্না আর বৃষ্টি ভাল লাগার প্লাবন
জাগায় আমার মনে।
......চলবে
No comments:
Post a Comment