সেদিন এক বন্ধু আমাকে জিজ্ঞেস করল
আমি ভালবাসায় বিশ্বাস করি কি না,
আমি অবলীলায় একচুল চিন্তা না করে বললাম-না।
আমি উলটা তাকে জিজ্ঞেস করলাম, তুই করিস?
সে কিছুখন চুপ থেকে বলল, আগে করতাম এখন বুঝিনা…
কি অদ্ভুত কি অদ্ভুত।হা হা
ভালবাসার কাঙ্গালিপনায় একটা জীবন কাটিয়ে দিয়ে এখন বলছি
আমি ভালবাসায় বিশ্বাস করি না, কি অদ্ভুত কি অদ্ভুত।
আমি খুব স্থির হয়ে ভাবি এতটা নিশ্চিত কি করে আমি।
আসলেই কি ভালবাসা বলে কিছু নেই?
আকাশ পাতাল যুক্তি তর্ক এখন আর আমায় টানে না
আমি এখনও বুঝি না। কিন্তু আমার ৩৭ বছরের জীবন খুব স্পস্ট করে বলে-না।
আমার আকাশ পাতাল ভাবনা আমাকে ছাড়ে না-
ভালবাসা ঠিক আছে, আসলে বিশ্বাস শব্দটাকেই আমি বিশ্বাস করি না।
২৪ নভেম্বর, ২০০৯
No comments:
Post a Comment