একটাই বুক আজন্ম
লেগে আছে বুকে
২ বাদ দিলে বছর হিসেবে
প্রায় ৪৩
তবু, আব্বা আপনি
কি জানেন
অভিমান কেন সরে
না এখনো?
আর কী ছিল বুকে
জড়িয়ে ধরা ছাড়া ভালবাসার
বাজারে গিয়ে
লুকিয়ে পরোটা মিষ্টি আর
নিজের ভাগের মাংসের
টুকরা পাতে তুলে দেয়া ছাড়া
তবু শরীর শক্ত
করে থেকেছি, পাত থেকে ছুঁড়ে ফেলেছি
মাংস। কিসের অভিমানে? আপনি কি জানেন
আপনি আলো হাতে হাঁটুপানিতে
হাঁটেন, প্লাবন কি এসেই গ্যালো??
আমি অন্ধকারের
পিছু পিছু, আম্মা তোমার ঘুম কি হলো?
ঘুম হয় না, কারো
ঘুম নাই, নাই নিদান সর্বগ্রাসী মাতমের
আবার বাঁধে ঘর,
প্রেমিক প্রবর, এইরকমই সন্তরণ জীবনের
তবু আমার কেন রয়,
জন্মগন্ধের ভয়, নীলকণ্ঠ কেন অভিমানে
আপনি কি জানেন?
১৩.১০.২০১৮
No comments:
Post a Comment