সময় কিনে নিয়েছে আমাকে, আমার সকাল সময়ের
দুপুর সময়ের, আমার রাত্রিও সময়ের। আমি যেখানে যেতে চাই
সেখানেও সময়ের নৌকা পাড়ি দিয়ে যেতে হয়।

আমার ক্লান্ত লাগে। আমি ঘুমিয়ে পড়ি
পরশু মেঘনার ভাঙতে থাকা পারের ঠিক মাথায় দাঁড়িয়ে আমি অপেক্ষা করছিলাম সময়ের। কিছু দেবদূতের সঙ্গে ঈশ্বরের বিরুদ্ধে মিছিলে নেমেছিলাম কাল।
সমুদ্র শুয়ে ছিল তারই মত। তার লেজে পা দিতেই ফুঁসে উঠল সে
কী চাই আমি? কোথায় যেতে চাই?
তুমি যে হেঁটে যেতে যেতে
যেতে চাও রোদের দেশে ওই জুঁই-চাঁপায়, সেখানে অলস ঘুমায় এক পুঁইলতা
তার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে মহাকাল