Thursday, September 24, 2020

কথোপকথন

 ১৯.০৮.২০২০

-দ্যাখেন, মেঘমালা ঝরছে
পছন্দ হইছে নামটা?
-হুম, খুব
নেবেন?
-দেবেন?
শব্দের মধ্যে যে অন্য শব্দেরা বাস করে
তাই কবিতা। কবিকে প্রশ্ন করতে নেই
-কবি এতো কাঠখোট্টা কীকরে হয়?
আমি মেঘমালা চাই না, আমার বৃষ্টিই ঢের
এইভাবে যে ঢের বলছো, জানো তো ঢের এ ঘের দেয়া
-জানি, নক্ষত্রের ঘের
তো? মেঘমালা না নিয়ে ঘের এ ঢুকে যাচ্ছ যে বড়!
-ইচ্ছে হলে ঢুকব, কার কী? ঈশ! নক্ষত্রের ঢের নিচের ঘের!!
শোনেন মশায়, আমি নক্ষত্রের উপরে থাকি, নিচে নয়
আমাকে ঘের দেয়া অত্ত সহজও নয়
তা জানি, নারী তো নিজেই নক্ষত্র
নক্ষত্র বিষে পুড়ে যায় দেহ
পাই বা না পাই, ছুটে যাই
👥

২১.০৯.২০২০

 

আমাকে ভেবেছিলে এই কয়দিন?
-হুম
কেন ভাব? কী হয়?
-এতো কিছু জেনে ভাবে মানুষ?
কী ভাবছিলে বল তো...কত আগের!
-তোমার মোবাইল নাম্বারটা, কেমন মুখস্ত এখনো দ্যাখো
  মনে আছে তোমার?
না। আর?
-আরও কত কী! সেইযে বরিশাল গেলে, সৌমেনের ঘর
হুম, বাদ দাও। কত বছর গেল। নিশ্চয় অনেক নতুন স্মৃতি হয়েছে
সেইসব ভাব। কী লাভ পুরোনোকে রেখে?
-আবারো লাভের কথা! কত পুরোনো দেখ এই শরীর, মন
  ফেলে দিতে পারছি?

 

 
 

1 comment:

  1. আহা কথোপকথন!!! আরো আরো লেখেন। কথোপকথন সবচেয়ে আমার প্রিয় কবিতা।পূর্ণেন্দুর কথোপকথন আমার একটা ভালোবাসা। কোন কবিই এই দুঃসাহসটা আর দেখাতে পারে না তাঁর কবিতার মাধ্যমে। আমার বিশ্বাস আমার প্রিয় কবি সেটার যোগ্যতা রাখে, কিন্তু কবে সেটা হবে? কবে? সেই আশায়...

    ReplyDelete