আইডেনটিটি
ভর দুপুরের ঘুম তোমার
স্বস্তি ফিরিয়ে আনছে না
ভাঙ্গা লোহা ও টিন স্তুপ
হয়ে আছে বারান্দায়,
তুমি সফেদ চাদরে ভাসছ
এই জনাকীর্ণ শহরে কোথায়
খুঁজছো মেঘমালা
মগজে কিলবিল করে ছোট
মাছ, ঠোকরাচ্ছে হৃদয়
মিলান কুন্ডেরার
‘আইডেনটিটি’ পাশে ছড়ানো
মৃত মানুষের অভিনয়ে আর
কত তুমি ভাসবে জলে
ছিঁড়ে ফেল অজ্ঞাতনামা
চিঠি, মুখের আড়ালে মুখোশ
অনেক বাঁক ঘুরে প্রেম
এসে দাঁড়ালে দরোজায়, স্মৃতির
খোঁড়লে চাপা দাও আর্ত
পলিমাটি
২২.০৯.২০২০
No comments:
Post a Comment