কোথাও যেতে হবে,
কিন্তু সকালে ঘুম ভেঙে
কিছুতেই মনে পড়ছে না কোথায় যাওয়ার কথা ছিল
আমার যাওয়ার কোনো জায়গা নাই
আমার শহর নাই, আমার
গ্রামও নাই
আমার গ্রামে আমি ভাড়াটিয়া ছিলাম, কারণ
আমার পূর্বপুরুষ অন্য গ্রাম থেকে এসেছিল। এই শহরেও তাই
আমার জীবনেও আমি
ভাড়াটিয়া, আমার জীবন নাই
আমি অন্য জীবন বয়ে বেড়াচ্ছি
আমি যে মিছিলে
হেঁটেছিলাম, সেটাও আমার ছিল না
আমি যে আঁধারে লুকিয়ে ছিলাম, সে আঁধার ছিল অন্যের ছায়া
আলোতে আমি পথ ভুলে যাচ্ছি, আলো আমাকে অন্ধ করে দিয়েছে
আমি কার হাত ধরে
বসেছিলাম ওই অচেনা নদীর পাড়ে?
সে নদী আমার ছিল না। সে হাতও অন্যের ছিল
কিছুতেই মনে পড়ছে না কোথায় যাওয়ার কথা ছিল
আমার যাওয়ার কোনো জায়গা নাই
আমার গ্রামে আমি ভাড়াটিয়া ছিলাম, কারণ
আমার পূর্বপুরুষ অন্য গ্রাম থেকে এসেছিল। এই শহরেও তাই
আমি অন্য জীবন বয়ে বেড়াচ্ছি
আমি যে আঁধারে লুকিয়ে ছিলাম, সে আঁধার ছিল অন্যের ছায়া
আলোতে আমি পথ ভুলে যাচ্ছি, আলো আমাকে অন্ধ করে দিয়েছে
সে নদী আমার ছিল না। সে হাতও অন্যের ছিল
No comments:
Post a Comment