আমাকে সহজেই ছুড়ে ফেলে
দিতে পার, অন্ধকারে ঢেকে দিতে পার
আমি তোমাদের সাথে হাঁটিনি, তোমাদের মত করে ভাবিনি
আমার শব্দেরা আনন্দিত হয়নি তোমাদের উৎসবে, কাতর হয়নি
তোমাদের শোকে। আমি নিরব থেকেছি তোমাদের দ্রোহে
আমি অপরাধী দেখে
কেঁদেছি, দেবতা দেখে হেসেছি
পার হয়ে গিয়ে মানবস্তম্ভ, আমি ফিরেও দেখিনি আর
তোমাদের গল্পে আমার বিশ্বাস জাগেনি, তোমাদের স্বপ্নে
আমার তন্দ্রালু চোখে নেমেছে গভীর ঘুম
তোমাদের উত্থানসহজ মন্ত্র
আমাকে টানেনি, আমি হেঁটেছি হাতলবিহীন সিঁড়িতে
তোমাকে ফেলে রেখে আমি ছুঁয়ে দিয়েছি উদ্বেল নদী
তোমার মুক্তবর্ণ স্তনে আমি গেঁথে দিয়েছি ক্রোধোন্মত্ত কামনার দাঁত
জল জোছনা, আমাকে ভিজিয়ে
দেয় মানুষেরই অক্ষমতার শ্লোক
আমাকে একা ফেলে রেখে
হেঁটে চলে যায় একটা দীর্ঘ জনপদ
আমি প্রায়শ্চিত্তহীন, হাঁটুগেড়ে বসে আছি মোহন মৃত্তিকায়
আমি তোমাদের সাথে হাঁটিনি, তোমাদের মত করে ভাবিনি
আমার শব্দেরা আনন্দিত হয়নি তোমাদের উৎসবে, কাতর হয়নি
তোমাদের শোকে। আমি নিরব থেকেছি তোমাদের দ্রোহে
পার হয়ে গিয়ে মানবস্তম্ভ, আমি ফিরেও দেখিনি আর
তোমাদের গল্পে আমার বিশ্বাস জাগেনি, তোমাদের স্বপ্নে
আমার তন্দ্রালু চোখে নেমেছে গভীর ঘুম
তোমাকে ফেলে রেখে আমি ছুঁয়ে দিয়েছি উদ্বেল নদী
তোমার মুক্তবর্ণ স্তনে আমি গেঁথে দিয়েছি ক্রোধোন্মত্ত কামনার দাঁত
আমি প্রায়শ্চিত্তহীন, হাঁটুগেড়ে বসে আছি মোহন মৃত্তিকায়
বিমুগ্ধ!!!
ReplyDelete