স্লামালেকুম
স্যার...শ্যালের সিঁড়িতে কুয়াশা
ও ভাই কী কন? আমি
তো কিছু দেখতেছি না...
না দেখতে না
দেখতে বাংলা মটরের জেব্রা ক্রসিং
পার হইতে না হইতে
একটা আস্ত চাঁদ আমাগো চাইপা ধরল
আমাদের পা
টালমাটাল হইল, ও চাঁদবিবি
ইস্কাটন
গার্ডেনের চওড়া রাস্তায় তুমি উদাম হাঁট কেন
ফুটপাথ দড়ি দিয়া
বাইন্ধা রাখছে কেডা? আমরা কী তবে
গাড়ি? এহ হে
হে... রাস্তা তোর সাথে আড়ি
‘সিমেন্টের
রাস্তায় গরু ঘাস খায়
ও কুলসুম তুমি
কোথায়?’
২৪.১০.১৮
ওয়াও !!! কবিতার নামটা দারুণ!! মাতাল ও পূর্ণ ইমন চাঁদবিবি!!! দ্বিততায় পরিপূর্ণতা.....
ReplyDelete