সাহস
আমার সাহসের অভাব অনেকেই
যেমন জানেন আমিও জানি
জানা নিয়েও অজানা অনেক
কথা থাকে, খুব রাতে
সেই অজানা নিয়ে ভাবতে
ভাবতে অনেক জানা গল্পের
সুরাহা করতে আমি ব্যর্থ
হই
একটা ভীষণ ঝড়ের রাতে আমি
আব্বার সাথে ঘরের খুঁটি জাপটে ধরে কী এক সুরা পড়ে যাচ্ছিলাম জোরে জোরে। আর আমার
বোনটা দরজা খুলে চলে গিয়েছিল আম কুড়াতে। সেই সাহস! সেই সাহসের বিন্দুমাত্রও আমি
আয়ত্ব করিনি। আমার ভীরু হাত ধরে রেখে আমার সাহসী বোনটা একদিন মরে গেল। আমি সারারাত
তাঁর দিকে তাকাতে পারিনি
আপনারা যারা পৃথিবীকে
নতুন করে দাঁড় করাতে চান
তাঁদের সাধুবাদ। আমার মা
মরে গিয়েছিলেন অপমান সইতে না পেরে
আমি এখনো বাঁচছি। বেঁচে
আছি। আপনারাও আছেন
এই ঘিনঘিনে পৃথিবীতে
বেঁচে থাকাটাই সবচেয়ে সাহসী কাজ, কি বলেন?
১৯.০৯.২০২০
এই কবিতাটা আমাকে অনেক সাহস যুগিয়েছে আমার অসুস্হতার সময়। দুৃর্দান্ত একটা কবিতা ♥
ReplyDelete