Tuesday, March 13, 2018

চন্দ্রনিঘাপুরের চাঁদ


পুল ওভারে ঢাকা স্তনের পাহাড় থেকে
এইমাত্র নেমে, আমরা সমতলে দাঁড়িয়েছি
তোমার কেটলিতে বলক উঠছে
আমাদের ঘুমঘোর চোখে নেমে আসা চাঁদ দেখতে দেখতে

ও চন্দ্রনিঘাপুরের চাঁদ
চায়ের কাপে ঠোঁটে জড়াই তোমার উত্তাপ

সেইখানে, চন্দ্রনিঘাপুরের সেই পাহাড় ঘেঁষা সমতলে
ঘোরলাগা এক কুয়াশা রাতে, আমাদের বুকে পেরেক ঠুকে
ছবি হয়ে ঝুলে যায় একটা সুন্দর

সুন্দরের কেটলির গরম ভাপে আমরা দাঁড়িয়ে আছি। অন্তকাল




No comments:

Post a Comment