Wednesday, March 28, 2018

চশমা ছাড়া স্বাধীনতা দেখার চেষ্টা করি


ওইখানে, একটু দূরে আমার চশমাটা
তার পাশে বই, মোমবাতি, সন্ধ্যায় ইলেক্ট্রিসিটি চলে গেছিল
আর আছে ঔষধের বাক্স, ডেস্ক ক্যালেন্ডার
গান শোনার জন্য একটা সাবউফার সহ দুইটা স্পিকার
কিছু দরকারি ফাইল, অফিসের বিজনেস কার্ড
আমার দুই মেয়ের ছোটবেলার ফ্রেমে বাঁধাই করা ছবি

কিছুক্ষণ পর আমরা স্বাধীনতা ছোঁব। আমি অপেক্ষায় আছি
কিন্তু সমস্যা হল চশমা ছাড়া আজকাল কাছের জিনিস একদম দেখিনা

স্বাধীনতা কি কাছের না দূরের?
আসুন চশমা ছাড়া স্বাধীনতা দেখার চেষ্টা করি

২৬ শে মার্চ ২০১৮, রাত ১:৩০

No comments:

Post a Comment