ত্রিভূবন রানওয়েতে অনেকের সাথে কাল আমিও মরে গেছি। আমার
আর কারো মুখ মনে পড়ছে না । এমনকি স্বয়ং ঈশ্বরেরও
মানুষজন্ম এতো
অনিশ্চিত যে টিভির সামনে বসে থাকতে থাকতে, পত্রিকার
পাতায় চোখ বুলাতে
বুলাতে, ফুটপাথে হাঁটতে হাঁটতে, রাস্তা পার হতে হতে
আমি প্রায়ই মরে
যাই। সেদিন রূপার সাথে আমার লাশও পড়ে ছিল রাস্তার পাশে
তারপর আর কিছুই মনে থাকে না
স্ত্রীর আলিঙ্গন, সন্তানের অভিমানী চোখ, হারিয়ে
যাওয়া প্রেমিকার মুখ। কিচ্ছু মনে পড়ে না
কাকরাইল মোড়ে ফুটপাথে চা খেতে খেতে কার সাথে যেন
ধাক্কা লাগে, বুঝি অনস্তিত্ব
আমার কবিতার খাতা খোলা পড়ে থাকে।
নিজের মৃত্যুতে একটা শোক প্রস্তাব পাঠানোর কথাও
ভুলে যাই
১৩.০৩.২০১৮
No comments:
Post a Comment