বইমেলায় যখন বৃষ্টি শুরু হল
ডিম কিনতে গিয়ে তুমি আটকা পড়লে দোকানে
আমি বৃষ্টির চেয়ে বেশি দেখছিলাম ঝরা পাতাদের
উড়াল হাওয়ায় গাছের মরা পাতারা ঝরছিল
ঝরে গিয়ে উড়ছিল, উড়ে উড়ে ঘুরছিল
আর ডানপিঠে বৃষ্টি
ঝরা পাতার শরীর ছুঁয়ে নেমে যাচ্ছিল মাটিতে
তুমি বললে, হাতে হাত রেখে
চল বৃষ্টি ভিজি।
শুনে আমি ঝরছিলাম, ঝরে গিয়ে উড়ছিলাম
উড়ে উড়ে ঘুরছিলাম
আর ডানপিঠে বৃষ্টি তোমার শরীর ছুঁয়ে
নেমে যাচ্ছিল অন্য হৃদয়ে
আমি ঝরাপাতার জীবন চক্রে বৃষ্টিবিলাসে মুগ্ধ
No comments:
Post a Comment