Tuesday, March 13, 2018

এইসব পরাগায়নের খোশগল্প


আপনি যখন হাঁটেন, পৃথিবী যদি কেঁপে উঠে
আপনি যখন হাসেন, পৃথিবী যদি দুলে উঠে

আপনি নুতে চাইলে পৃথিবী যদি স্বয়ং উঠে আসে আপনার হাতে
আপনি ঘাড় ঘুরিয়ে তাকালে পৃথিবীর নন অ্যাক্রোব্যাট শরীরে
যদি ফাটল দেখা দেয়
আপনি যদি আটকে থাকেন ২২ বছরে
আর হাজার বছরের পৃথিবী যদি আপনাকে কুর্নিশ করে
আপনার বাঁকে যদি ঝলমল করে উঠে দীঘলবাক

তবে বুঝবেন
মধ্যরাতের গোপন পাপের মত পৃথিবীও ভিজতে থাকে পরাগায়নের খোশগল্পে

১৪.০২.২০১৮


No comments:

Post a Comment